Breaking News:

লাকসামে অটোরিকশা চালক হত্যা, আসামি গ্রেপ্তার

কুমিল্লার লাকসাম উপজেলার শ্রীয়াং গ্রাম মিয়াজি বাড়ির জামে মসজিদের টয়লেট থেকে অটোরিকশা চালক মোর্শেদের মরদেহ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৯ মার্চ ) বিকেলে লাকসাম থানার উপ-পরিদর্শক মংচাই মারমা এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ওই আসামির নাম হাবিবুর রহমান সবুজ (৩১)। তিনি মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নের মান্দারগাঁও গ্রামের বাসিন্দা।

পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মংচাই মারমা জানান, গত ২২ মার্চ সকাল ৬টার দিকে সবুজ অটোরিকশা চালক মোর্শেদকে মোবাইলে কল দেওয়া হয় পোমগাঁও বাজারে আসার জন্য। সেখানে এসে ১৫ শ টাকা ভাড়ায় সারাদিনের জন্য কথা বলে তাকে নেয় অভিযুক্ত সবুজ। সারাদিন তারা উপজেলার বেরনাইয়া বাজার, লক্ষণপুর বাজার, মনোহরগঞ্জ বাজারসহ বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। পরে একপর্যায়ে লাকসাম উপজেলার শ্রীয়াং গ্রামের মিয়াজি বাড়ির মসজিদের সামনে গিয়ে অটোরিকশা চালক মোর্শেদের গলায় গামছা প্যাঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে মসজিদের টয়লেট ভেতরে ফেলে যায়।

Latest Tweets

Do not copy our site contents, content copied is totally illegal from our website.
Alert! This website content is protected!