যমুনা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা’ ত্যাগ করেছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি যমুনা ত্যাগ করে রাজধানীর গুলশানে নিজ বাসভবনের উদ্দেশে রওনা হন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রমনা জোনের ডিসি মাসুদ আলম।
সূত্র জানায়, ড. ইউনূস ভবনটি ত্যাগ করার পর সরকারি বাসভবনে প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজ শুরু করবে গণপূর্ত অধিদফতর। দীর্ঘদিন ব্যবহারের পর ভবনটির বিভিন্ন অংশে সংস্কার কাজের প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিকে নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এই মুহূর্তে যমুনায় উঠবেন কি না— সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানা যায়নি। সংস্কার কাজ সম্পন্ন হওয়ার পর এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
