Breaking News:

কুয়েতে মাইন বিস্ফোরণে সন্দ্বীপের প্রবাসী নিহত

কুয়েতের সালমি এলাকায় মাইন বিস্ফোরণে মো. জাহেদ হোসেন (৩০) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রহমতপুর এলাকার কামাল দফাদারের ছোট ছেলে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে উট চড়াতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

একই মালিকের অধীনে কর্মরত সহকর্মী লুতফুর রহমান জানান, জাহেদ প্রায় দুই বছর আগে কুয়েতে যান এবং সেখানে উট লালন–পালনের কাজ করতেন। প্রতিদিনের মতো সেদিনও তিনি উট চড়াতে নিয়ে গেলে হঠাৎ মাইন বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ১৯৯১ সালে ইরাকের আগ্রাসনের সময় ইরাকি বাহিনীর পুঁতে রাখা অবিস্ফোরিত মাইন বিস্ফোরিত হয়ে এই দুর্ঘটনা ঘটে।

Latest Tweets

Do not copy our site contents, content copied is totally illegal from our website.
Alert! This website content is protected!