Breaking News:

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

আয়াতুল্লাহ আলী খামেনিফাইল ছবি: রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। রোববার (১ মার্চ) সকালে ইরানের সরকারি টেলিভিশন IRIB এ তথ্য প্রচার করে। খবর প্রকাশ করেছে BBC ও CNN।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম IRIB জানায়, “ইরানের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।”

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে খামেনির মৃত্যুর দাবি করেন। নিজের প্ল্যাটফর্ম Truth Social–এ তিনি লেখেন, “খামেনি, ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তিদের একজন, মারা গেছেন।”

আন্তর্জাতিক বার্তা সংস্থা Reuters–এর প্রতিবেদনে বলা হয়, শনিবার সকালে তেহরানে নিজ কার্যালয়ে হামলার ঘটনায় খামেনি নিহত হন।

এদিকে BBC জানিয়েছে, সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে রোববার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। শোককালীন সময়ে দেশজুড়ে দোয়া মাহফিল, শোকসভা ও রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা পালনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

ঘটনার পর দেশটির রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে রাজধানী তেহরানসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে। আন্তর্জাতিক অঙ্গনেও এ ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

মনোহরগঞ্জ নিউজ এ বিষয়ে সর্বশেষ আপডেট জানাতে পর্যবেক্ষণে রয়েছে। চোখ রাখুন……

Latest Tweets

Do not copy our site contents, content copied is totally illegal from our website.
Alert! This website content is protected!