এই ওয়েব সাইটটি সেল করা হবে। আগ্রহীরা যোগাযোগ করুন
Breaking News:

জামিনে মুক্ত আ.লীগ নেতার বাসায় মিষ্টি নিয়ে গেলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড়

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলা-এ জামিনে মুক্তি পাওয়া এক আওয়ামী লীগ নেতার বাসায় মিষ্টি ও ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে যাওয়ায় এক বিএনপি নেতাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

জানা যায়, উপজেলা বাংলাদেশ আওয়ামী লীগ-এর সাধারণ সম্পাদক আখলাক হায়দার সম্প্রতি কুমিল্লা কারাগার থেকে জামিনে মুক্তি পান। মুক্তির পর তার বাসায় মিষ্টি ও ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে যান উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আপ্যায়ন বিষয়ক সম্পাদক সোহেল আহমেদ।

বুধবার রাতে আখলাক হায়দার ও সোহেল আহমেদের একসঙ্গে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়। এরপর থেকেই বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল আহমেদ পূর্বে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরবর্তীতে তিনি বিএনপিতে যোগ দেন বলে গুঞ্জন রয়েছে। তবে বিএনপিতে যোগদানের পরও আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে বলে অভিযোগ উঠেছে।

এদিকে, উপজেলা ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদ সুমন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে আখলাক হায়দারের জামিনে মুক্তি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং সেখানে সোহেল আহমেদের উপস্থিতির বিষয়টিও উল্লেখ করেন।

এ বিষয়ে জানতে চাইলে সোহেল আহমেদ বলেন, “বাসায় যাওয়া কি অন্যায়? আমার কাছে আওয়ামী লীগ-বিএনপি সব সমান। এবার আওয়ামী লীগ ছাড়া বিএনপি পাস করতে পারত না।”

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন এবং এ ব্যাপারে উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমানের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এটিকে ব্যক্তিগত সৌজন্য সাক্ষাৎ বলছেন, আবার কেউ দেখছেন রাজনৈতিক সমীকরণের নতুন ইঙ্গিত হিসেবে।

Do not copy our site contents, content copied is totally illegal from our website.
Alert! This website content is protected!