Breaking News:

শাহরাস্তিতে শিশু হত্যা: চাচা-চাচী আটক

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পানচাইলে দুইদিন আগে নিখোঁজ হওয়া এক শিশুর বস্তাবন্দী লাশ বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনার রহস্য উদ্ঘাটনে ভূমিকা রাখেন স্থানীয় ৫নং ওয়ার্ড মেম্বার ও ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আমিনুল হক। তার অনুসন্ধান ও প্রচেষ্টায় মূল অপরাধীরা চিহ্নিত হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, সন্দেহভাজন হিসেবে শিশুটির চাচা ও চাচীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এ ঘটনায় পুরো গ্রামে শোক ও ক্ষোভের সঞ্চার হয়েছে। এলাকাবাসী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

Latest Tweets

Do not copy our site contents, content copied is totally illegal from our website.
Alert! This website content is protected!